মূল অংশে যান

বাংলাদেশের দোকানদারদের ডিজিটাল খাতা

কে কত বাকি, এক নজরে।
তাগাদা, এক ট্যাপে।

কাস্টমারের বাকি-জমা, সাপ্লায়ারের দেনা, দিনের বিক্রি আর স্টক — সব এক খাতায়, সম্পূর্ণ বাংলায়। খাতা খোলা আর বাকি-জমা লেখা ফ্রি, কোনো সময়সীমা নেই।

শুধু মোবাইল নম্বর লাগবে · এক মিনিটে শুরু। আগে থেকেই খাতা আছে? লগইন করুন

  • সম্পূর্ণ বাংলায়
  • নেট ছাড়াও লেখা যায়
  • ফোন, ট্যাব, কম্পিউটার — একই খাতা
  • সব হিসাব এক খাতায়কাস্টমার আর সাপ্লায়ার — আলাদা আলাদা পাতা
  • এক ট্যাপে তাগাদাWhatsApp বা SMS — মেসেজ লেখাই থাকে
  • নেট ছাড়াও চলেনেট এলে হিসাব নিজেই মিলে যায়
  • যেকোনো ডিভাইসেফোনে লিখুন, কম্পিউটারে দেখুন

কেন বাকি হিসাব

কাগজের খাতা ভুলে যায়, বাকি হিসাব ভোলে না

কাগজের খাতায়

  • পুরনো হিসাব খুঁজতে পাতার পর পাতা উল্টাতে হয়
  • খাতা হারালে বা ভিজলে সব হিসাব শেষ
  • কে কত দেবে, মনে রাখতে হয় নিজেকেই
  • মাস শেষে যোগ-বিয়োগ মেলাতে ঘণ্টা চলে যায়

বাকি হিসাব-এ

  • নাম লিখলেই কাস্টমারের পুরো হিসাব সামনে
  • জমা লিখলেই বাকি নিজে থেকে কমে যায়
  • মোট পাওনা আর কার কাছে কত — সবসময় হিসাব করা
  • হিসাব অনলাইনে নিরাপদ, ব্যাকআপও নেওয়া যায়

কীভাবে কাজ করে

তিন ধাপে শুরু, আজই

শেখার কিছু নেই — নাম, টাকার অঙ্ক আর একটা ট্যাপ।

  1. কাস্টমার যোগ করুন

    নাম আর মোবাইল নম্বর দিন, চাইলে ফোনবুক থেকেই নিন।

  2. বাকি বা জমা লিখুন

    মাল দিলেন বা টাকা পেলেন — অঙ্কটা লিখে সেভ করুন।

  3. তাগাদা পাঠান

    কার কাছে কত পাওনা দেখুন, এক ট্যাপে WhatsApp বা SMS পাঠান।

বাকি ও জমা

প্রতিটি কাস্টমারের আলাদা খাতা

কে কবে কত বাকি নিল, কবে কত দিল — তারিখসহ সব লেখা থাকে। ভুল হলে ঠিক করেও নেওয়া যায়।

  • বাকি দিন, জমা নিন — কয়েক সেকেন্ডে

    কাস্টমার বেছে অঙ্ক লিখুন, ব্যস।

  • আংশিক জমাও ঠিকঠাক

    যতটুকু দিল, ঠিক ততটুকুই বাকি থেকে কমে।

  • হিসাবের কাগজ PDF বা প্রিন্টে

    তারিখ বেছে কাস্টমারের হাতে পুরো হিসাব তুলে দিন।

  • কাস্টমার নিজেও দেখতে পারেন

    হিসাবের লিংক পাঠান — লগইন বা OTP ছাড়াই এক ট্যাপে নিজের হিসাব দেখে নেবেন।

তাগাদা

বাকি চাইতে আর অস্বস্তি নয়

কত টাকা বাকি, তা দিয়ে ভদ্র একটা মেসেজ আগে থেকেই লেখা থাকে। আপনি শুধু দেখে পাঠান — WhatsApp-এ বা SMS-এ।

কাস্টমারের WhatsApp-এ

কাস্টমারের চ্যাট খুলে যায়, মেসেজ বসানোই থাকে।

SMS ফোনের SMS-এ

কাস্টমারের WhatsApp নেই? SMS-এর লেখাও তৈরি থাকে।

বাকি বা জমা সেভ করার পর চাইলে রসিদও পাঠাতে পারেন — না চাইলে বাদ দিন।

আরও যা আছে

শুধু বাকির খাতা নয় — পুরো দোকানের হিসাব

বিক্রি, স্টক, খরচ, ক্যাশ — দোকান চালাতে যা লাগে, এক অ্যাপেই।

  • বিক্রি ও রসিদ

    নগদে বা বাকিতে বিক্রি লিখুন, রসিদ প্রিন্ট করুন বা PDF-এ পাঠান।

  • পণ্য ও স্টক

    কোন পণ্য কত আছে দেখুন — ফুরিয়ে আসার আগেই অ্যাপ মনে করিয়ে দেবে।

  • বারকোড ও QR

    স্ক্যান করে বিক্রি করুন, পণ্যের লেবেল নিজেই প্রিন্ট করুন।

  • ক্যাশবক্স

    দিনের শুরু আর শেষে ক্যাশ মিলিয়ে নিন — গরমিল সাথে সাথে ধরা পড়ে।

  • খরচের হিসাব

    ভাড়া, বিল, বেতন — দোকানের সব খরচ এক জায়গায়।

  • সাপ্লায়ার ও কেনা

    কার কাছ থেকে কত মাল নিলেন, কাকে কত দিতে হবে — সব লেখা।

  • রিপোর্ট ও লাভ

    বিক্রি, বাকি আর লাভের রিপোর্ট — দরকারে Excel বা PDF-এ।

  • কর্মচারী ও একাধিক দোকান

    কর্মচারীকে আলাদা লগইন দিন, এক অ্যাকাউন্টে একাধিক দোকান চালান।

অ্যাপের ভেতরে

বড় লেখা, বড় বোতাম, কোনো জটিলতা নেই

প্রথমবার খুলেই বুঝবেন কোথায় কী — আলাদা করে শেখার দরকার নেই।

নিরাপত্তা

আপনার দোকানের হিসাব, শুধু আপনার

আপনার মোবাইল নম্বর আর পিন ছাড়া কেউ আপনার খাতা খুলতে পারে না।

  • নিরাপদ লগইন

    মোবাইল নম্বর, OTP আর ৪ সংখ্যার পিন — তিন তালায় খাতা বন্ধ।

  • ব্যাকআপ ও ডাউনলোড

    পুরো হিসাবের ব্যাকআপ নিন, Excel-এ নামান, দরকারে ফিরিয়ে আনুন।

  • কাস্টমারের লিংক সুরক্ষিত

    লিংক খুলতে কাস্টমারের নিজের নম্বরে আসা OTP লাগে।

  • নেট গেলেও হিসাব হারায় না

    নেট না থাকলে হিসাব ফোনে জমা থাকে, নেট এলেই মিলে যায়।

প্ল্যান ও দাম

সহজ দাম, লুকানো খরচ নেই

অ্যাকাউন্ট আর হিসাব রাখা সবসময় ফ্রি, কোনো সময়সীমা নেই। প্ল্যান লাগে শুধু তালা দেওয়া ফিচারের জন্য।

১ মাস

এক মাস ব্যবহার — ছোট দোকানের দৈনন্দিন হিসাবের জন্য।

৳79
১ মাসের জন্য

20% কম সাশ্রয়

  • ২৫টি SMS
  • সর্বোচ্চ ৫টি দোকান — প্রতিটির হিসাব আলাদা, এক লগইনে সব
  • আনলিমিটেড লেনদেন এন্ট্রি
  • গ্রুপ তাগাদা
  • সব রিপোর্ট ও ডাউনলোড
এই প্ল্যান নিন

১ বছর

সারা বছরের হিসাব — একবারে নিয়ে নিশ্চিন্ত থাকুন।

৳799
১ বছরের জন্য

33% কম সাশ্রয়

  • ৩০০টি SMS
  • সর্বোচ্চ ৫টি দোকান — প্রতিটির হিসাব আলাদা, এক লগইনে সব
  • আনলিমিটেড লেনদেন এন্ট্রি
  • গ্রুপ তাগাদা
  • সব রিপোর্ট ও ডাউনলোড
এই প্ল্যান নিন

প্রশ্নোত্তর

শুরু করার আগে যা জানতে চান

দোকানদাররা সবচেয়ে বেশি যা জিজ্ঞেস করেন, তার উত্তর।

আরও প্রশ্ন আছে?

ফোন করুন ০১৬০১-৩১২২২৬, অথবা খাতা খুলে “সাহায্য” পাতা থেকে লিখুন — বাংলায়ই উত্তর পাবেন।

বাংলাদেশের দোকানদারদের জন্য বাংলায় তৈরি ডিজিটাল খাতা। কাস্টমারের বাকি-জমা, সাপ্লায়ারের দেনা, বিক্রি, স্টক আর খরচ — সব ফোনেই লিখে রাখা যায়, আর কার কাছে কত পাওনা তা সবসময় হিসাব করা থাকে।

আজ থেকেই বাকির খাতা আপনার ফোনে

এক মিনিটে খাতা খুলুন — শুধু মোবাইল নম্বর লাগবে, কোনো টাকা লাগবে না।