আইনি তথ্য
অ্যাকাউন্ট ও তথ্য মুছে ফেলা
সর্বশেষ আপডেট: 28/10/2026
এই পৃষ্ঠায় বলা আছে বাকি হিসাব (Baki Hisab) অ্যাপ ও ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট বা কিছু তথ্য কীভাবে মুছবেন, কী কী মুছে যায় এবং কোন তথ্য কতদিন রাখা হয়। English version is below.
সংক্ষেপে
- অ্যাপ থেকে অ্যাকাউন্ট মুছলে সাথে সাথে আপনার অ্যাকাউন্ট, সব দোকান ও সব হিসাব স্থায়ীভাবে মুছে যায়।
- ওয়েবসাইট থেকে মুছলে 30 দিন পর্যন্ত ফেরত আনা যায়, তারপর সব স্থায়ীভাবে মুছে যায়।
- অ্যাকাউন্ট না মুছেও কাস্টমার, লেনদেন, পণ্য, খরচ, নোট বা ব্যাকআপ আলাদা করে মুছতে পারেন।
- মোছার আগে Excel বা ব্যাকআপ ফাইল নিয়ে রাখুন। মুছে যাওয়া তথ্য আর ফেরানো যায় না।
১. অ্যাপ থেকে অ্যাকাউন্ট মুছুন
- বাকি হিসাব অ্যাপ খুলে আপনার মোবাইল নম্বর ও পিন দিয়ে লগইন করুন।
- সেটিংস → আমার প্রোফাইল-এ যান।
- নিচে “অ্যাকাউন্ট ও সব তথ্য মুছুন”-এ চাপুন।
- “কোড পাঠান” চাপুন। আপনার নম্বরে একটি যাচাই কোড (OTP) যাবে।
- কোডটি লিখে “অ্যাকাউন্ট মুছুন” চাপুন।
এখানে মোছা সাথে সাথে ও স্থায়ীভাবে হয়।
২. ওয়েবসাইট থেকে অ্যাকাউন্ট মুছুন
- https://bakihisab.com/login থেকে মোবাইল নম্বর দিয়ে লগইন করুন। ফোন হাতছাড়া হলেও নম্বরে আসা OTP দিয়ে ঢুকতে পারবেন।
- প্রোফাইল পাতায় গিয়ে “অ্যাকাউন্ট মুছে ফেলুন” চাপুন।
- নম্বরে আসা কোড দিয়ে নিশ্চিত করুন।
ওয়েবসাইট থেকে মুছলে অ্যাকাউন্ট সাথে সাথে বন্ধ হয়ে যায়। ভুল করে মুছে ফেললে 24 ঘণ্টা পর থেকে 30 দিনের মধ্যে আবার লগইন করে সব ফিরে পাবেন। 30 দিন পার হলে অ্যাকাউন্ট ও সব তথ্য স্থায়ীভাবে মুছে যায়।
৩. অ্যাকাউন্ট না মুছে কিছু তথ্য মুছুন
লগইন করে সংশ্লিষ্ট পাতা থেকে নিচের যেকোনোটি আলাদাভাবে মুছতে পারেন:
- কাস্টমার ও সাপ্লায়ার, তাদের বাকি-জমার লেনদেন
- বিক্রি, পণ্য ও স্টক, খরচ
- নোট ও রিমাইন্ডার
- সংরক্ষিত ব্যাকআপ (ডেটা সুরক্ষা পাতা থেকে)
- স্টাফ অ্যাকাউন্ট ও লগইন করা ডিভাইস
৪. কী মুছে যায়, কী রাখা হয়
মুছে যায়:
- আপনার লগইন, নাম, মোবাইল নম্বর, পিন ও প্রোফাইল ছবি
- আপনার মালিকানাধীন সব দোকান ও তাদের সেটিংস, লোগো
- কাস্টমার ও সাপ্লায়ারের তথ্য, বাকি-জমা, বিক্রি, ক্রয়, পণ্য-স্টক, খরচ, ক্যাশবক্স, নোট
- দোকানের স্টাফদের লগইন, সংরক্ষিত ব্যাকআপ, লগইন সেশন ও বিশ্বস্ত ডিভাইস
রাখা হয়:
- নিরাপত্তা লগে একটি ছোট রেকর্ড: কবে মোছা হয়েছে, দোকানের নাম আর মালিকের নাম ও নম্বর। প্রতারণা রোধ ও আইনি প্রয়োজনে এটি রাখা হয়।
- আমাদের সার্ভারের নিয়মিত ব্যাকআপ কপিতে তথ্য কিছুদিন থাকতে পারে, যতক্ষণ না সেগুলো নতুন ব্যাকআপ দিয়ে বদলে যায়। এগুলো শুধু দুর্ঘটনায় সার্ভার ফেরাতে ব্যবহার হয়।
৫. লগইন করতে না পারলে
মোবাইল নম্বরটি আর ব্যবহার না করলে বা লগইন করতে না পারলে নিচের যেকোনো উপায়ে আমাদের জানান। বার্তায় অ্যাকাউন্টের মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন। মালিকানা যাচাইয়ের পর আমরা অ্যাকাউন্ট মুছে দেব।
- ইমেইল: support@bakihisab.com
- WhatsApp: 01601312226
- ফোন: 01601312226
আপনি কোনো দোকানের কাস্টমার হলে এবং সেই দোকানের খাতা থেকে নিজের তথ্য মুছতে চাইলে দোকানদারকে বলুন। তিনি অ্যাপ থেকে আপনার নাম মুছে দিতে পারবেন।
English: Deleting your Baki Hisab account or data
Delete your account in the app: sign in to the Baki Hisab app, go to Settings → My profile (আমার প্রোফাইল), tap “Delete account and all data” (অ্যাকাউন্ট ও সব তথ্য মুছুন), tap “Send code”, enter the SMS code and confirm. Your account, all shops you own and all their records are deleted immediately and permanently.
Delete your account on the website: sign in at https://bakihisab.com/login with your mobile number, open Profile and choose “Delete account”, then confirm with the SMS code. The account is closed at once and can be restored by signing in again within 30 days; after 30 days it is permanently erased with all data.
Delete some data without deleting the account: customers, suppliers, transactions, sales, products, expenses, notes, backups, staff accounts and signed-in devices can each be deleted from their page in the app or website.
What is deleted: your login, name, phone number, PIN and photo; every shop you own with its settings; all customer and supplier records, dues, payments, sales, purchases, stock, expenses, cash box entries and notes; staff logins, stored backups, sessions and trusted devices.
What is kept: a short security-log entry (date of deletion, shop name, owner name and phone number) for fraud prevention and legal purposes; data may also remain in our server backup copies for a limited time until they are overwritten.
Can't sign in? Contact us at support@bakihisab.com with the account's phone number and shop name. We will delete the account after verifying ownership.
↑ উপরে যান